মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা মরহুমা বেগম খালেদা জিয়া এবং মরহুম আরাফাত রহমান কোকোসহ জিয়া পরিবারের সকল সদস্যের রুহের মাগফিরাত কামনায় বগুড়ায় অনুষ্ঠিত হচ্ছে হিফজুল কোরআন প্রতিযোগিতা।
আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমির উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার প্রাথমিক বাছাইপর্বের ২য় অধিবেশন কার্যক্রম শুরু হয়েছে আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬)।
অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসা ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের হিফজ শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন। প্রতিযোগিতার মাধ্যমে কোরআন হিফজ শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং ধর্মীয় শিক্ষার প্রসারে ভূমিকা রাখাই এই আয়োজনের মূল উদ্দেশ্য বলে আয়োজকরা জানান।
প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন বগুড়া জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক, গাবতলী পৌরসভার সাবেক তিনবারের সফল পৌর মেয়র এবং আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সাইফুল ইসলাম। তিনি বলেন, “ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। আমরা চাই তরুণ প্রজন্ম কোরআনের আলোয় আলোকিত হোক।”
অনুষ্ঠানে আলেম-ওলামা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন। শেষে জিয়া পরিবারের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।.
Ajker Bogura / Arifin
আপনার মতামত লিখুন: