রোববার (২৩ আগস্ট) বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওবায়দুর রহমান এবং মো. কাজিম রেজা চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।.
অভিযানে কারখানাটিতে নষ্ট ও ভাঙা ডিম দিয়ে জন্মদিনের কেক তৈরি, অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কেক-বিস্কুট উৎপাদন ও সংরক্ষণ এবং খাদ্যকর্মীদের ন্যূনতম স্বাস্থ্যবিধি না মানার বিষয়টি ধরা পড়ে।.
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় অপরাধের দায় স্বীকার করায় প্রতিষ্ঠানটিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।.
এ সময় কেক তৈরির জন্য সংরক্ষিত ৮৭০টি নষ্ট ও ভাঙা ডিম জব্দ করে বিধি অনুযায়ী জনসম্মুখে ধ্বংস করা হয়।.
অভিযানে বগুড়া জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেলসহ সংশ্লিষ্ট সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন। জেলা পুলিশের একটি দল অভিযানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে।.
অভিযুক্ত প্রতিষ্ঠানকে সরকারি সব আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য উৎপাদন ও সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: