• ঢাকা
  • বৃহস্পতিবার, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ১৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় পঙ্গু জালালের পাশে দাঁড়ালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:১২ পিএম
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় পঙ্গু জালালের পাশে দাঁড়ালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি
ছবি: সংগৃহীত

অসহায় পঙ্গু জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি.

স্টাফ রিপোর্ট: বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভাগকোলা গ্রামের সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করা তরুণ জালালের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। মানবিক এই উদ্যোগে জালালের পরিবারে স্বস্তি ফিরে এসেছে।.

গণমাধ্যমে প্রকাশিত জালালের করুণ অবস্থার খবর নজরে আসার পর বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) প্রতিমন্ত্রীর পক্ষ থেকে তার চিকিৎসা ও জীবিকার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। প্রতিমন্ত্রীর প্রতিনিধিত্ব করে সহায়তার অর্থ তুলে দেন মোকামতলা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরে আলম মো. মামুন তালুকদার এবং প্রতিমন্ত্রীর পলিটিক্যাল প্রেস সেক্রেটারি মো. আতিকুর রহমান।.

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক, ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম, যুবদল নেতা আব্দুর রফিক রাজন, নাহিদ হাসান ও মোহনসহ স্থানীয় নেতৃবৃন্দ।.

প্রতিমন্ত্রীর প্রেস সেক্রেটারি জানান, জালালের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। ভবিষ্যতেও তার পাশে থাকার আশ্বাস দেন প্রতিমন্ত্রী।.

সহায়তা পেয়ে জালালের পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেছে। স্থানীয়দের মতে, এটি একটি মানবিক ও অনুকরণীয় দৃষ্টান্ত, যা সমাজে ইতিবাচক বার্তা. .

Ajker Bogura / তাহমিদ জাওয়াদ

খোলা-কলাম বিভাগের জনপ্রিয় সংবাদ