ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত হয়েছেন মোজতবা খামেনি। বুধবার এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম Iran International।.
সংবাদমাধ্যমটির দাবি, ইসলামিক রেভল্যুশনারি গার্ড করপসের চাপে Assembly of Experts মোজতবাকে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত করেছে।.
এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হন ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি। বুধবার বার্তাসংস্থা Fars News Agency জানিয়েছে, তাকে মাশহাদ শহরে সমাহিত করা হবে।.
ইরানিদের কাছে মাশহাদ একটি পবিত্র শহর। খামেনির জন্মও হয়েছিল এই শহরে। সেখানকার ইমাম রেজা মাজার প্রাঙ্গণেই তাকে দাফন করার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি—এমন তথ্য জানা গেছে।.
৮৬ বছর বয়সী খামেনি গত শনিবার সকালে হামলার শিকার হন। মৃত্যুর আগে দীর্ঘ ৩৬ বছর তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।.
সূত্র: Iran International. .
Ajker Bogura / সামসিল আরিফিন
আপনার মতামত লিখুন: