• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ০৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণে ৩ দিন ধীরগতির আশঙ্কা ইন্টারনেটে


Ajker Bogura ; প্রকাশিত: বুধবার, ০৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৩১ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

 ক্যাবল সি-এমই-ডব্লিউই-৫-এর রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী তিন দিন ইন্টারনেট সেবায় ধীরগতি দেখা দিতে পারে। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)।
প্রতিষ্ঠানটির প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৯ এপ্রিল রাত ১০টা থেকে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত কুয়াকাটায় অবস্থিত সাবমেরিন ক্যাবলটিতে রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলবে। এ সময় সিঙ্গাপুরমুখী সার্কিটগুলো সাময়িকভাবে প্রভাবিত হতে পারে।
এর ফলে দেশে ইন্টারনেটের গতি কমে যাওয়া বা আংশিক সেবা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তবে স্বস্তির বিষয় হলো, কক্সবাজারে অবস্থিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবল সি-এমই-ডব্লিউই-৪ সচল থাকবে। ফলে পুরোপুরি ইন্টারনেট বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা নেই, যদিও ব্যবহারকারীরা সাময়িক ধীরগতি অনুভব করতে পারেন।
রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে ইন্টারনেট সেবা আবার স্বাভাবিক গতিতে ফিরে আসবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান বিভাগের জনপ্রিয় সংবাদ