শহরে দীর্ঘদিন ধরে যানজট ও জনদুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে রাস্তায় নির্মাণসামগ্রী ফেলে রাখা। বিশেষ করে এক শ্রেণীর ব্যক্তি ও ঠিকাদাররা নিজেদের কাজের সুবিধার্থে সড়কের উপর মাটি, বালু ও ঢালাই সামগ্রী রেখে দিচ্ছেন, যার ফলে প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ ও যানবাহন চালকরা।.
জেলা ট্রাফিক পুলিশ একাধিকবার এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য নির্দেশনা দিলেও তা উপেক্ষা করে বেপরোয়া ভাবে চলছে এসব কাজ। ফলে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও।.
এমন পরিস্থিতিতে বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে সরাসরি মাঠে নামেন জেলা ট্রাফিক পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ট্রাফিক ইন্সপেক্টর । তিনি নিজেই কোদাল হাতে রাস্তায় ফেলে রাখা মাটি অপসারণের কাজে অংশ নেন এবং ট্রাকযোগে সেগুলো সরিয়ে নিয়ে পুলিশের হেফাজতে নেন।.
তার এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে। অনেকেই মনে করছেন, এভাবে কঠোর পদক্ষেপ নেওয়া হলে ভবিষ্যতে কেউ আর সড়ক দখল করে নির্মাণসামগ্রী ফেলে রাখার সাহস পাবে না।.
এদিকে ট্রাফিক পুলিশ জানিয়েছে, জনদুর্ভোগ সৃষ্টি করে রাস্তায় মাটি বা নির্মাণসামগ্রী ফেলে রাখলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। শহরের স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: