বগুড়ায় চাকুর ভয় দেখিয়ে কারারক্ষীর টাকা-মোবাইল ছিনতাই.
বগুড়ায় চাকু-ছোরার ভয় দেখিয়ে এক কারারক্ষীর কাছ থেকে টাকা, মোবাইল ফোন ও ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩০ জুন) ভোরে শহরের পুলিশ লাইন্সের দক্ষিণ পাশে বাঁশপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।.
ভুক্তভোগী মেহেদী হাসান বগুড়া কারাগারে কর্মরত কারারক্ষী। তিনি জানান, ঢাকায় কাজ শেষে ভোর ৪টার দিকে বগুড়া মহানগরের বনানী এলাকায় বাস থেকে নামেন তিনি। পরে রিকশাযোগে ব্যারাকে ফেরার পথে বাঁশপট্টি এলাকায় পৌঁছালে ৩-৪ জন ছিনতাইকারী তাকে ঘিরে ধরে।.
এ সময় ছিনতাইকারীরা চাকু-ছোরার ভয় দেখিয়ে তার কাছ থেকে মানিব্যাগ, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ট্রাভেল ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। মানিব্যাগে থাকা প্রায় ৩ হাজার টাকা, চেক বইসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায় তারা।.
পরে ঘটনাস্থলের কাছ থেকে ট্রাভেল ব্যাগ ও চেক বই উদ্ধার করেন মেহেদী হাসান। এ ঘটনায় শাজাহানপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।.
শাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আকরাম আলী জানান, ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: