যুদ্ধের পরিস্থিতিতে অনিশ্চয়তায় পড়েছে পুরো মধ্যপ্রাচ্য। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোতে মার্কিন ঘাঁটি ও স্থাপনায় তেহরানের হামলা অব্যাহত থাকায় সংঘাত ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ইরাক, বাহরাইনসহ পশ্চিম ও মার্কিন মিত্র দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। .
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান। ছবি: ইপিএ.
ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার আজ (৫ মার্চ) ষষ্ট দিন। হামলার প্রথম দিন শনিবারেই নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তেহরানও পাল্টা জবাব দিচ্ছে। এতে এখন পর্যন্ত অন্তত ছয়জন মার্কিন সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসরায়েলে নিহত হয়েছেন অন্তত নয়জন। আর ইরানে নিহত সহস্র ছাড়িয়েছে।.
যুদ্ধের পরিস্থিতিতে অনিশ্চয়তায় পড়েছে পুরো মধ্যপ্রাচ্য। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোতে মার্কিন ঘাঁটি ও স্থাপনায় তেহরানের হামলা অব্যাহত থাকায় সংঘাত ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ইরাক, বাহরাইনসহ পশ্চিম ও মার্কিন মিত্র দেশগুলোতে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান। .
ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান.
ইসরায়েলের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।.
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, আজ বৃহস্পতিবার ভোরে ইরান দেশটির দিকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে।.
তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে ইসরায়েলের জরুরি সেবা সংস্থার বরাতে জানিয়েছে এএফপি।.
দুই ঘণ্টার মধ্যে তিন দফা সতর্কতা জারি করা হয়। এএফপির সাংবাদিকরা জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শুনেছেন। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আশ্রয়কেন্দ্রে থাকা মানুষদের বের হওয়ার অনুমতি দিয়েছে সামরিক বাহিনী।.
ছবি: রয়টার্স
ইরানের মোবাইল ক্ষেপণাস্ত্র লঞ্চার লক্ষ্য করে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র.
মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের মোবাইল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সক্ষমতা "নিষ্ক্রিয়" করার অভিযান অব্যাহত রয়েছে। .
তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ সামরিক অভিযান এখন ষষ্ঠ দিনে এক্সে দেওয়া এক বিবৃতিতে সেন্টকম বলেছে, "আমরা এসব হুমকি খুঁজে বের করে অত্যন্ত নিখুঁতভাবে ধ্বংস করছি।".
সেন্টকম প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একাধিক হামলা চালিয়ে ইরানের মোবাইল ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংসের দাবি করছে।.
ইরানের ড্রোন হামলা মোকাবিলায় মধ্যপ্রাচ্যের মিত্রদের সহায়তার প্রস্তাব জেলেনস্কির.
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষায় মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোকে সহায়তা দিতে তার দেশ বিশেষজ্ঞ পাঠানোর পরিকল্পনা করছে। এ বিষয়ে ইউক্রেন বর্তমানে একটি সুনির্দিষ্ট রূপরেখা তৈরি করছে।.
জেলেনস্কি বলেন, এ বিষয়ে তিনি গতকাল (৪ মার্চ) সংযুক্ত আরব আমিরাত ও কাতারের নেতাদের সঙ্গে এবং আজ (৫ মার্চ) জর্ডান ও বাহরাইনের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কথা বলেছেন।.
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে নিজ দেশের মন্ত্রী ও সামরিক কমান্ডারদের সঙ্গে আলোচনার পর জেলেনস্কি নির্দেশ দিয়েছেন, যেন ইউক্রেনের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল না করে মিত্রদের সহায়তা করার উপায়গুলো খুঁজে বের করা হয়।.
দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলা.
লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, দক্ষিণ টায়ারের আল শাহাবিয়া জেলার একটি বাড়িতে এবং বৈরুতের দক্ষিণ শহরতলিতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।.
সংস্থাটি আরও জানিয়েছে, বৈরুতের ঘোবেয়ারি, হারেত হরিক এবং বির আল-আবেদ এলাকাগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।.
৫ মার্চ লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলের একটি এলাকায় ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। ছবি: এএফপি
আল জাজিরা আরবি জানিয়েছে, গত এক ঘণ্টায় নাবাতিয়ে এলাকাতেও ইসরায়েলি বিমান হামলা হয়েছে। তবে এসব হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।.
ইসরায়েল বারবার নাবাতিয়ে এলাকায় বোমাবর্ষণ করছে। তাদের দাবি, সেখানে হিজবুল্লাহর শক্তিশালী উপস্থিতি রয়েছে। গত সোমবার থেকে লেবাননে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।.
ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না; মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর আহ্বান কানাডা-অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর.
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন। তবে, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত কোনো যুদ্ধবিরতি হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেছেন তারা।.
অস্ট্রেলিয়ায় সফররত কার্নির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে আলবানিজ সাংবাদিকদের বলেন, 'উত্তেজনা কমছে– এটা এখন সারা বিশ্ব দেখতে চায়। আমরা দেখছি, যেসব উপসাগরীয় দেশ এই যুদ্ধে জড়িত ছিল না, তারাও আক্রমণের শিকার হচ্ছে। এমনকি বেসামরিক ও পর্যটন এলাকাগুলোতেও হামলা চালানো হচ্ছে। একই সঙ্গে আমরা চাই, আমাদের লক্ষ্যগুলোও যেন অর্জিত হয়।'.
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি (বামে) এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। ছবি: রয়টার্স
আলবানিজের সুরেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়ে কার্নি বলেন, 'আমরা স্বীকার করি যে বর্তমানে সংঘাত ছড়িয়ে পড়ছে। তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে বেসামরিক নাগরিক ও অবকাঠামোর ওপর হামলা বন্ধ করতে হবে। এগুলো যুদ্ধবিরতির জন্য অপরিহার্য শর্ত।'.
উভয় নেতাই গত শনিবার থেকে ইরানের ওপর শুরু হওয়া ইসরায়েলি ও মার্কিন বিমান হামলার প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করেন।.
ইরাকের কুর্দিস্তানে 'ইরানবিরোধী বিচ্ছিন্নতাবাদী'দের ওপর হামলার দাবি তেহরানের.
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, প্রতিবেশী ইরাকের কুর্দি অঞ্চলে 'ইরানবিরোধী বিচ্ছিন্নতাবাদী শক্তি'কে লক্ষ্য করে সামরিক অভিযান চালিয়েছে দেশটির বাহিনী।.
এক্সে পোস্ট করা ভিডিওতে অভিযানের সময় রাতের আকাশে বিস্ফোরণের ঝলক দেখা যায়। তবে হামলার সুনির্দিষ্ট স্থান উল্লেখ করা হয়নি।.
এর আগে উত্তর ইরাকের সুলাইমানিয়া প্রদেশে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া যায়। স্থানীয় সূত্র জানিয়েছে, হামলাগুলো ইরানি কুর্দি সশস্ত্র সংগঠন কুর্দিস্তান টয়লার্স অ্যাসোসিয়েশন বা কোমালার সদর দপ্তর লক্ষ্য করে চালানো হয়েছে।.
সম্প্রতি ইরানি কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে পরামর্শ করেছে—ইরানের পশ্চিমাঞ্চলে দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর কীভাবে হামলা চালানো যেতে পারে—এমন খবরের মধ্যেই এই হামলার ঘটনা ঘটল।.
রয়টার্স জানিয়েছে, ইরান-ইরাক সীমান্তে অবস্থান করা ইরানি কুর্দি জোটের গোষ্ঠীগুলো সম্ভাব্য হামলার প্রস্তুতি হিসেবে প্রশিক্ষণ নিচ্ছিল, যাতে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা যায়।.
তবে এর আগে, ইরানের তাসনিম বার্তা সংস্থা ইরাক থেকে সশস্ত্র কুর্দি যোদ্ধারা ইরানে ঢুকে পড়ার খবরটি অস্বীকার করে।.
হরমুজ প্রণালি বন্ধ থাকলে তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলারে উঠতে পারে: বিশ্লেষকের সতর্কতা.
চলমান যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সামরিক হামলার কারণে ইরানকে ঘিরে সরবরাহে বিঘ্ন অব্যাহত থাকলে বৈশ্বিক বাজারে জ্বালানির দাম আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন জ্বালানি অর্থনীতিবিদ এড হির্স।.
ইউনিভার্সিটি অব হিউস্টনের এই প্রভাষক বলেন, "হরমুজ প্রণালি দিয়ে যাওয়া তেলের অর্ধেক সরবরাহ বন্ধ হয়ে গেলে—ধরা যাক, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী আর ট্যাংকারগুলোকে নিরাপত্তা দিতে পারছে না—তাহলে কিছু সময়ের জন্য তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১৫০ ডলারেও উঠে যেতে পারে।".
হরমুজ। ছবি: এপি
আল জাজিরাকে তিনি বলেন, "এর প্রভাব ইতোমধ্যেই এলএনজি বাজারে দেখা গেছে। প্রথম দিনেই দাম ৪০ শতাংশের বেশি বেড়েছে। সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে ইউরোপের বিভিন্ন দেশে প্রাকৃতিক গ্যাসের দাম প্রায় দ্বিগুণ হয়েছে।".
তিনি আরও বলেন, ডিজেলের দামও অস্বাভাবিক হারে বেড়েছে। গ্যাসনির্ভর কিছু দেশ এখন পেট্রোলিয়াম কেনা বাড়িয়ে দিয়েছে, যা ভবিষ্যতের সরবরাহ অর্ডারেও প্রভাব ফেলছে।.
হির্সের মতে, এর বড় প্রভাব পড়তে পারে যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড অঙ্গরাজ্যগুলোতে। "এমন পরিস্থিতি তৈরি হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য দেশীয় রাজনীতিতে পরিস্থিতি খুবই কঠিন হয়ে উঠতে পারে, বিশেষ করে সামনে থাকা মধ্যবর্তী নির্বাচনের প্রেক্ষাপটে।".
যুদ্ধক্ষমতা সীমিত করার প্রস্তাব আটকালেন সিনেটের রিপাবলিকানরা.
যুক্তরাষ্ট্রের সিনেটে রিপাবলিকান সদস্যরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযানকে সমর্থন জানিয়ে যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব আটকে দিয়েছেন। .
প্রস্তাবটিতে ইরানের বিরুদ্ধে চলমান বিমান হামলা বন্ধ করা এবং এ ধরনের সামরিক পদক্ষেপ নিতে কংগ্রেসের অনুমোদন বাধ্যতামূলক করার কথা বলা হয়েছিল।.
ডেমোক্র্যাট এবং কয়েকজন রিপাবলিকান সদস্যের এই উদ্যোগকে বিদেশে সেনা মোতায়েনের ক্ষেত্রে ট্রাম্পের সিদ্ধান্তে লাগাম টানার সাম্প্রতিক প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছিল। .
ছবি: সংগৃহীত
এ প্রস্তাবের সমর্থকেরা বলেন, যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা কংগ্রেসের—সেই দায়িত্ব পুনরুদ্ধার করতেই এই 'ওয়ার পাওয়ারস রেজল্যুশন' আনা হয়েছিল।.
তবে বিরোধীরা এই যুক্তি প্রত্যাখ্যান করে বলেন, ট্রাম্পের পদক্ষেপ আইনসম্মত এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় সীমিত সামরিক হামলার নির্দেশ দেওয়ার ক্ষমতা প্রধান সেনাপতি হিসেবে তার রয়েছে।.
সিনেটের পররাষ্ট্র সম্পর্কবিষয়ক কমিটির চেয়ারম্যান ও আইডাহোর রিপাবলিকান সিনেটর জিম রিশ প্রস্তাবটির বিরোধিতা করে বলেন, "এটি কোনো দীর্ঘস্থায়ী যুদ্ধ নয়, এমনকি তার কাছাকাছিও নয়। এটি খুব দ্রুত শেষ হয়ে যাবে।".
তবে শুরু থেকেই ধারণা করা হচ্ছিল, প্রস্তাবটি সিনেটে পাস হওয়ার সম্ভাবনা খুব কম।.
কুয়েত উপকূলে তেলবাহী ট্যাংকারের কাছে বিস্ফোরণ.
কুয়েতের মুবারক আল কাবির বন্দর থেকে প্রায় ৩০ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে একটি বিস্ফোরণের খবর জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।.
ছবি: সংগৃহীত
সংস্থাটি জানায়, নোঙর করে থাকা একটি তেলবাহী ট্যাংকারের ক্যাপ্টেন জাহাজের বাম পাশে বড় ধরনের একটি বিস্ফোরণের শব্দ ও ঝলক দেখতে পান। এর কিছুক্ষণ পর একটি ছোট নৌযানকে এলাকা ছেড়ে যেতে দেখা যায়।.
কার্গো ট্যাংক থেকে তেল পানিতে ছড়িয়ে পড়তে দেখা গেছে, যা পরিবেশগত প্রভাব ফেলতে পারে। জাহাজটিতে পানি ঢুকেছে বলেও জানানো হয়েছে। তবে সব ক্রু সদস্য নিরাপদে আছেন বলে জানিয়েছে ইউকেএমটিও।. .
Ajker Bogura / Md Shourov Hossain
আপনার মতামত লিখুন: