বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের বাসায় সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি ২০২৬) তিনি ব্যক্তিগতভাবে ডা. শফিকুর রহমানের বাসায় গিয়ে সাক্ষাৎ করেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
সাক্ষাৎকালে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় নির্বাচন-পরবর্তী অবস্থা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। এই সাক্ষাৎকে রাজনৈতিক সৌজন্য ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এদিকে একই দিনে তারেক রহমান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করার কর্মসূচি রেখেছেন বলে জানা গেছে।
রাজনৈতিক মহলে এই সাক্ষাৎকে বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ঐক্য ও সমন্বয়ের বার্তা হিসেবে দেখা হচ্ছে.
Ajker Bogura / Arifin
আপনার মতামত লিখুন: