• ঢাকা
  • সোমবার, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ২২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

ধুনটে গোসলের ভিডিও ধারণ করে গৃহবধূকে ব্ল্যাকমেইলের অভিযোগ


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৪৮ এএম
ছবি : প্রতীকী
ছবি : প্রতীকী

ধুনট উপজেলায় এক গৃহবধূর গোসলের গোপন ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠেছে। অনৈতিক সম্পর্কের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই গৃহবধূকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।.

অভিযুক্ত যুবকের নাম সুজন মিয়া (২৫)। তিনি উপজেলার কলেরপাড়া ইউনিয়নের নতিপোতা গ্রামের শহিদুল ইসলাম ওরফে শহিদের ছেলে। সুজন মিয়া পেশায় একজন নির্মাণ শ্রমিক।.

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ মে দুপুরের দিকে ওই গৃহবধূ তার বসতবাড়ির টিনশেড গোসলখানায় গোসল করছিলেন। এ সময় সুজন মিয়া গোপনে তার হাতে থাকা স্মার্টফোন দিয়ে ওই নারীর গোসলের ভিডিও ধারণ করে।.

পরবর্তীতে সুজন মিয়া ওই নারীকে ভিডিওটি দেখিয়ে তার সঙ্গে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেয়। গৃহবধূ এতে রাজি না হলে সুজন মিয়া হুমকি দিয়ে বলে, তার ফোনে ১৯ সেকেন্ডের একটি ভিডিও রয়েছে। সম্পর্ক তৈরি না করলে ভিডিওটি ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে।.

অভিযোগকারী নারী বলেন, “গত ১৮ জুন সকাল ১০টার দিকে সুজন মিয়ার সঙ্গে দেখা হলে তাকে ভিডিওটি ডিলিট করে দেওয়ার অনুরোধ জানাই। কিন্তু সুজন তা করতে অস্বীকৃতি জানায় এবং উল্টো ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এজন্য থানায় অভিযোগ দিয়েছি।”.

ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বলেন, “ওই গৃহবধূর লিখিত অভিযোগটি আমলে নিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করার জন্য পুলিশ কাজ করছে।”. .

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ