• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ৩১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়া জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:৫৮ পিএম
ছবি : নিজস্ব প্রতিনিধি


পুলিশ সুপারের কার্যালয়, বগুড়ার "সম্মেলন কক্ষে" বগুড়া জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।.

জনাব মির্জা সায়েম মাহমুদ, পিপিএম, পুলিশ সুপার, বগুড়া মহোদয় মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন। অপরাধ পর্যালোচনা সভার সঞ্চালনা করেন জনাব হোসাইন মুহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), বগুড়া। .

উক্ত সভায় জেলার অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিবারণ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা সমূহের তদন্তের অগ্রগতি বিষয়ে আলোচনা করা হয়। সকল সার্কেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্তকারী কর্মকর্তাগণকে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।.

অপরাধ পর্যালোচনা সভায় ফেব্রুয়ারি/২০২৬ মাসে জেলা সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ সদস্যদেরকে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার মহোদয়।.

উক্ত সভায় জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা, সকল সার্কেল অফিসার ও অফিসার ইনচার্জ'গণ উপস্থিত ছিলেন।.

.

Ajker Bogura / ডি আর/ এস এ

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ