নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষার লক্ষ্যে বগুড়ার নন্দীগ্রাম হাটে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যের অধিক দামে পণ্য বিক্রয় না করার বিষয়ে সতর্ক করা হয় এবং প্রতিটি দোকানে স্পষ্টভাবে মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়। এসময় মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে নিউ ফকির স্টোরের মালিক মোঃ শফিকুল ইসলাম (৪৯) কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। মোবাইল কোর্ট পরিচালনায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নন্দীগ্রাম খাদ্য পরিদর্শক আবু মুসা সরকার। সার্বিক সহযোগিতায় ছিলেন নন্দীগ্রাম থানা পুলিশের সদস্যরা।.
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রমজান মাসজুড়ে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। কোনো ব্যবসায়ী অতিরিক্ত দামে পণ্য বিক্রি বা মূল্য তালিকা প্রদর্শনে গাফিলতি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।.
স্থানীয় ক্রেতারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এমন অভিযান নিয়মিত পরিচালনা করা জরুরি। প্রশাসনের এমন তৎপরতায় বাজারে স্বস্তি ফিরে আসবে বলে আশা করছেন সাধারণ ভোক্তারা।.
.
মোঃ মামুন আহমেদ.
নন্দীগ্রাম বগুড়া.
তারিখ ০৩/০৩/২০২৬. .
Ajker Bogura / মোঃ মামুন আহমেদ
আপনার মতামত লিখুন: