• ঢাকা
  • শুক্রবার, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

পাহাড়ের নিচে মিললো মা-মেয়ের লা'শ!


Ajker Bogura ; প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:৩৯ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বান্দরবান শহরের মেঘলা এলাকার একটি পাহাড়ের নিচ থেকে মা-মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে শহরের মেঘলা লালমোহন বাগান তঞ্চঙ্গ্যা পাড়ার গহীন এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এরা হলেন- রমেসিং মার্মা (৩০) ও তার মেয়ে বৃষ্টি মার্মা (৪)। তাদের বাড়ি বান্দরবান সদরের মেঘলা কানা পাড়া এলাকায়।.

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল রাত থেকে রমেসিং মার্মা ও তার মেয়ে বৃষ্টি মার্মাকে খুঁজে পাচ্ছিলেন না আত্মীয়স্বজনরা। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে মেঘলা লালমোহন বাগান তঞ্চঙ্গ্যা পাড়ার গহীন এলাকার একটি উঁচু পাহাড়ের নিচে তাদের পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়।.

 .

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে গণমাধ্যমকে জানান, শহরের মেঘলা এলাকা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ