• ঢাকা
  • বৃহস্পতিবার, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ১৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:৪৭ এএম
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী.

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হলেও অলৌকিকভাবে বেঁচে গেছে দেড় বছরের এক শিশু কন্যা। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল-এ নেওয়া হচ্ছে।.

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় নিহতদের মরদেহ রংপুরের কাউনিয়া উপজেলায় নিয়ে যাওয়া হয়েছে, যেখানে তাদের দাফন সম্পন্ন হবে। নিহতরা ঢাকা থেকে পরিবারের সদস্যদের নিয়ে ঈদ উদযাপনের উদ্দেশ্যে নিজ গ্রামে যাচ্ছিলেন।.

এ ঘটনায় বেঁচে যাওয়া শিশুটির চিকিৎসার দায়িত্ব প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।. .

Ajker Bogura / তাহমিদ জাওয়াদ

নারী ও শিশু বিভাগের জনপ্রিয় সংবাদ