• ঢাকা
  • শুক্রবার, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

শিশুকে কুপ্রস্তাব এ রাজি না হওয়ায় পুড়িয়ে হত্যা , বাবা ও ছেলে গ্রেফতার


Ajker Bogura ; প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:০৬ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

 .

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় রাইসা মনি (৯) নামে এক শিশুকে পুড়িয়ে হত্যার অভিযোগে হওয়া মামলায় প্রধান আসামি কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া মামলার অপর আসামি কিশোরের বাবা জালাল সিকদার আত্মসমর্পণ করেছেন। বুধবার (১৮ মার্চ) দিবাগত গভীর রাতে কিশোরকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে কিশোরের বাবা জালাল সিকদার আত্মসমর্পণ করেন।.

এর আগে গত রোববার দুপুরে উপজেলার দেহেরগতি ইউনিয়নের দক্ষিণ রাকুদিয়া এলাকায় ঘটনাটি ঘটে। অভিযোগ রয়েছে, অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় শিশুটির শরীরে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পাশের বাড়ির এক নারী চিৎকার করে লোকজন জড়ো করলে গুরুতর দগ্ধ অবস্থায় রাইসাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। প্রথমে তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ নেওয়া হলে সেদিন রাতেই তার মৃত্যু হয়।.

পরিবারের সদস্যরা জানান, ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে রাইসা ঘটনার বর্ণনা দেয়। তার সেই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে সে বলে, অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে আগুনে পোড়ানো হয়।.

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. এহতেশামুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।.

 .

 .

 .

 .

তিনি বলেন, গ্রেপ্তার দুজনকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।.

 .

পরিবারের ভাষ্য অনুযায়ী, এর আগেও অভিযুক্ত কিশোর রাইসাকে অনৈতিক প্রস্তাব দিয়েছিল। বিষয়টি জানানো হলেও কোনো সমাধান হয়নি, বরং উল্টো হুমকি দেওয়া হয়েছিল।.

 .

বাবার প্রশ্রয়েই ছেলেটি এমন ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেন স্বজনরা। এ কারণের কিশোরের.

বাবাকে আসামি করা হয়েছে।.

 .

 .

 .

 .

 .

 .

.

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ