• ঢাকা
  • শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

নন্দীগ্রামে সড়ক উন্নয়ন কাজ বন্ধ, চরম ভোগান্তিতে এলাকাবাসী


Ajker Bogura ; প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:১৫ পিএম
ছবি : সংগৃহীত

 .

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৪ নম্বর থালতা মাঝগ্রাম ইউনিয়নের বড় চাঙ্গইর থেকে চাঁপাপুর সড়কের উন্নয়ন কাজ শুরু হওয়ার পর প্রায় এক মাস ধরে বন্ধ রয়েছে। এতে সড়কটির বর্তমান অবস্থা অত্যন্ত বেহাল হয়ে পড়েছে।.

স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের উন্নয়নকাজের শুরুতে মাটি খনন করা হলেও এরপর থেকে কাজ আর এগোয়নি। ফলে পুরো সড়কজুড়ে কাদা ও পানি জমে চলাচলের জন্য অনুপযোগী হয়ে উঠেছে। এতে প্রতিদিন স্কুলগামী শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী মানুষসহ সাধারণ পথচারীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।.

বিশেষ করে বৃষ্টির সময় সড়কটির অবস্থা আরও খারাপ হয়ে পড়ে বলে জানিয়েছেন স্থানীয়রা। দ্রুত কাজ শেষ না হলে দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা তাদের।.

এ বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সড়কটির উন্নয়নকাজ পুনরায় শুরু ও সম্পন্ন করার দাবি জানিয়েছেন।.

.

Ajker Bogura / সামসিল আরিফিন

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ