দোয়েল সাধারণত বাড়ির আঙিনা, ঝোপঝাড় ও গাছপালায় বাসা বাঁধে এবং বিভিন্ন ধরনের পোকামাকড় খেয়ে পরিবেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। কিন্তু কৃষিজমিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের কারণে খাদ্যসংকট, বাসস্থান ধ্বংস এবং বিষক্রিয়ার ঝুঁকিতে এ পাখির সংখ্যা ক্রমেই হ্রাস পাচ্ছে।.
পরিবেশবিদরা বলছেন, দোয়েলসহ অন্যান্য দেশীয় পাখি রক্ষায় রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি অনুসরণ, গাছপালা ও ঝোপঝাড় সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধি জরুরি। এতে জীববৈচিত্র্য রক্ষা এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখা সম্ভব হবে।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: