বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ওমরপুর হাটে মোবাইল কোর্ট পরিচালনা করে অসুস্থ গরু জবাই করার অপরাধে এক কসাই ও মাংস ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২০ মার্চ ) সকাল ১১টায় পরিচালিত এ অভিযানে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী এই জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন নন্দীগ্রাম পৌরসভার বৈলগ্রামের মৃত আফতাব হোসেনের ছেলে হাসান (২৬)।.
হাট কর্তৃপক্ষ থেকে জানা যায়, অসুস্থ গরু জবাই করা হয়েছে এমন খবর কানে আসলে আমরা ঘটনাস্থলে গিয়ে মাংশ বিক্রয় থেকে তাদের বিরত রেখে দ্রুত প্রশাসনকে খবর দিলে তারা এসে আইনগত ব্যবস্থা গ্রহণ করে।.
একটি অসুস্থ গরু জবাই করে তার মাংস বাজারজাত করার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করে জবাইকৃত মাংস গুলো জব্দ করে পরবর্তীতে তা সম্পূর্ণরূপে বিনষ্ট করে প্রশাসন।
মোবাইল কোর্ট পরিচালনার সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়। এ সময় নন্দীগ্রাম থানা পুলিশের একটি টিম সঙ্গীয় ফোর্স হিসেবে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করে।.
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার বলেন, অসুস্থ পশু জবাই করে মাংস বিক্রি করা সম্পূর্ণ অবৈধ এবং এটি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের অনৈতিক ও আইনবিরোধী কার্যক্রম কোনোভাবেই বরদাশত করা হবে না। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় প্রশাসন সবসময়ই কঠোর অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, বাজারে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংস সরবরাহ নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। যারা আইন অমান্য করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রমজান মাসকে কেন্দ্র করে বাজারে খাদ্যপণ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি জোরদার করা হয়েছে। বিশেষ করে মাংস, মাছ ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের অভিযান নিয়মিত হলে বাজারে ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য বিক্রি অনেকাংশে কমে আসবে।.
নন্দীগ্রাম প্রতিনিধি : আতাউর .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: