বগুড়ার সোনাতলা উপজেলার বাঙালি নদীতে গোসল করতে নেমে পানির তীব্র স্রোতে ভেসে নিখোঁজ হওয়া স্কুলছাত্র তীর্থ সাহার (১৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৬ জুন) সকাল ৭টার দিকে নিখোঁজ হওয়ার প্রায় ১৬ ঘণ্টা পর উপজেলার আড়িয়াঘাট ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল।.
নিহত তীর্থ সাহা উপজেলার নতুন বন্দর এলাকার বাসিন্দা ও দীপক সাহার ছেলে।.
জানা যায়, শুক্রবার বিকেলে পরিবারের সদস্যদের সঙ্গে মধুপুর ইউনিয়নের আড়িয়াঘাট এলাকায় বাঙালি নদীতে গোসল করতে নামে তীর্থ। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে সে ভেসে গিয়ে নিখোঁজ হয়। পরে খবর পেয়ে সোনাতলা ফায়ার সার্ভিস ও রাজশাহী থেকে আসা ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। তবে রাত হয়ে যাওয়ায় অভিযান সাময়িকভাবে বন্ধ রাখা হয়।.
শনিবার ভোরে পুনরায় অভিযান শুরু করলে সকাল ৭টার দিকে আড়িয়াঘাট ব্রিজের নিচ থেকে তীর্থের মরদেহ উদ্ধার করা হয়।.
সোনাতলা থানার উপপরিদর্শক (এসআই) মো. মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: