বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে বিপর্যস্ত সাধারণ মানুষ। নিত্যদিনের সংসার চালাতে হিমশিম খাচ্ছে স্বল্প আয়ের পরিবারগুলো। একটু কম দামে পণ্য কিনতে রাজধানীর উত্তরা এলাকায় টিসিবির ট্রাকের পেছনে ভিড় জমায় শত শত মানুষ।.
ভিড় সামাল দিতে গিয়ে ট্রাকচালক সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি আরও বিশৃঙ্খল হয়ে পড়ে। ক্ষুধার তাড়নায় মানুষ চলন্ত ট্রাকের পেছনে ছুটতে থাকে। পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার মরিয়া চেষ্টায় কেউ কেউ ট্রাকের পেছনের অংশ ধরে ঝুলে পড়ে। এ সময় এক নারী ছিটকে পড়ে গিয়ে রাস্তায় আহত হন।.
এই দৃশ্য শুধু একটি ঘটনার প্রতিচ্ছবি নয়, বরং দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতার নির্মম চিত্র। আয়ের তুলনায় দ্রব্যমূল্যের বৃদ্ধি সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। ন্যায্যমূল্যে খাদ্য নিশ্চিত করতে মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে দৌড়াতে হচ্ছে—এটি একটি রাষ্ট্রের জন্য গভীর উদ্বেগজনক পরিস্থিতি।.
প্রশ্ন উঠছে—এই অর্থনৈতিক দুর্দশা থেকে মুক্তি কবে পাবে সাধারণ মানুষ? কবে সাধারণ পরিবারগুলো নিরাপদ ও সম্মানজনকভাবে খাদ্য সংগ্রহ করতে পারবে?.
.
ছবি: দীপু মালাকার .
স্থান: উত্তরা, ঢাকা।. .
Ajker Bogura / সামসিল আরিফিন
আপনার মতামত লিখুন: