ভারত ও চীন বাংলাদেশকে জ্বালানি তেল সরবরাহে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে। ঢাকায় নিযুক্ত দুই দেশের রাষ্ট্রদূত পৃথক বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন।.
সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশে জ্বালানি সংকট মোকাবিলায় চীন সমন্বিতভাবে কাজ করতে আগ্রহী।.
এর আগে ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় বার্মা জ্বালানিমন্ত্রীর সঙ্গে বৈঠকে জ্বালানি সরবরাহ ও অন্যান্য সহযোগিতা নিয়ে আলোচনা করেন।.
সূত্র জানায়, ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে পাইপলাইনের মাধ্যমে প্রতি মাসে ২০ হাজার টন ডিজেল আমদানি করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। চলতি বছর এ পর্যন্ত ৫ হাজার টন ডিজেল সরবরাহ হয়েছে এবং কয়েক দিনের মধ্যে আরও ৫ হাজার টন ডিজেল পাওয়ার বিষয়ে আলোচনা চলছে। এছাড়া বাংলাদেশ ঐচ্ছিক ৬০ হাজার টন ডিজেল কোটারও গ্রহণে . .
Ajker Bogura / তাহমিদ জাওয়াদ
আপনার মতামত লিখুন: