আজ মে দিবস বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের অধিকার আদায়, ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার প্রত্যয়ে পালিত হচ্ছে দিনটি। ইতিহাসের রক্তঝরা সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত এই দিবস শ্রমিকদের আত্মত্যাগ ও ঐক্যের প্রতীক হিসেবে বিবেচিত। বাংলাদেশেও বিভিন্ন শ্রমিক সংগঠন, পেশাজীবী সংগঠন ও রাজনৈতিক দল দিনটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও নানা কর্মসূচি পালন করছে। বক্তারা শ্রমিকদের জীবনমান উন্নয়ন, কর্মঘণ্টা নির্ধারণ, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দেশের অর্থনৈতিক উন্নয়নে শ্রমিকদের অবদানের স্বীকৃতি দিয়ে তাদের অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।.
Ajker Bogura / ডি আর/ এস এ
আপনার মতামত লিখুন: