• ঢাকা
  • সোমবার, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ০৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়া শজিমেক হাসপাতালে নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম নূরুল ইরফান


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ০৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:৪২ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত (এডিটেড)

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল এস এম নূরুল ইরফান। আগামী সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করবেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মহসিন আগামীকাল নতুন পরিচালকের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন। তিনি ২০২৫ সালের মে মাসের শেষ সপ্তাহে শজিমেক হাসপাতালের পরিচালক হিসেবে যোগদান করেছিলেন।.

দায়িত্ব হস্তান্তরের প্রাক্কালে বিদায়ী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মহসিন বলেন, দায়িত্ব পালনকালে তিনি সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সঙ্গে হাসপাতালের সেবার মান উন্নয়নে কাজ করেছেন। বিশেষ করে অ্যাম্বুলেন্স সেবার উন্নয়ন, দালাল চক্র নিয়ন্ত্রণ এবং বিভিন্ন প্রশাসনিক অনিয়ম দূর করে হাসপাতালের কার্যক্রমে স্বচ্ছতা আনতে উদ্যোগ গ্রহণ করেন।.

নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম নূরুল ইরফানের নেতৃত্বে শজিমেক হাসপাতালের চিকিৎসাসেবা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

স্বাস্থ্য বিভাগের জনপ্রিয় সংবাদ