গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বদরদিবস উপলক্ষে ৭ই মার্চ বগুড়া গাবতলী কাগইলের বেলতলা জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসার চারজন হাফেজ ছাত্রের সমাপনীতে আল কোরআন প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা রাফিউল ইসলামের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় ইফতার মাহফিল পুর্ব সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার আজীবন সদস্য অধ্যাপক লতিফু বারী রুবেল, কাগইল ইউপির সাবেক চেয়ারম্যান আগানিহাল বিন জলিল তপন, কাগইল ইউপির প্যানেল চেয়ারম্যান আবু জাফর কাজী, অত্র মাদ্রাসার আজীবন সদস্য শাহিনুর আলম বকুল, আব্দুস সাত্তার, নাহিদুর রহমান, ইসমাইল হোসেন, বদিউজ্জামান, আব্দুল মান্নান, আব্দুর রশিদ, খোরশেদ আলম, সাইফুল ইসলাম, জিয়াউর রহমান, গোলাম রব্বানী, মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ শাহাদত হোসেন, হাফেজ কবির হোসেনসহ মাদ্রাসার ছাত্র অভিভাবক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নতুন হাফেজ আব্দুর রহমান, হাফেজ রিদওয়ান হোসেন, হাফেজ রিয়াদ হোসেন, হাফেজ তাওহীদ হোসেন কে আল কোরআন প্রদান করা হয়। শেষে দেশ ও মুসলিম উম্মার মঙ্গল কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।.
Ajker Bogura / আতাউর রহমান
আপনার মতামত লিখুন: