• ঢাকা
  • সোমবার, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ১৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

শেরপুরে কিং সালমান হিউম্যানিটারিয়ান এইডের খেজুর বিতরণ


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:২১ এএম
ছবি: সংগ্রহিত
ছবি: সংগ্রহিত

বগুড়ার শেরপুর উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে খেজুর বিতরণ করা হয়েছে। রবিবার (১৫ মার্চ ২০২৬) বগুড়া-৫ (শেরপুর–ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ–এর নির্দেশনায় এবং শেরপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই কার্যক্রম পরিচালিত হয়।.

আয়োজক সূত্রে জানা যায়, King Salman Humanitarian Aid and Relief Center–এর উপহার হিসেবে প্রাপ্ত ২৬ কার্টুন খেজুর শেরপুর উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন এতিমখানা, হেফজখানা, হাফেজি কওমি মাদ্রাসা এবং লিল্লাহ বোর্ডিংয়ে বিতরণ করা হয়।.

রমজানের এই সময়ে এতিম ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে সহায়তা পৌঁছে দেওয়ায় সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেন। আয়োজকদের পক্ষ থেকে মানবিক এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আশা ব্যক্ত করা হয়েছে।. .

Ajker Bogura / মো. সাইমুম জাহান

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ