• ঢাকা
  • শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

শিবগঞ্জে বিশেষ চাহিদা সম্পন্ন ১০ জনের মাঝে ভ্যানগাড়ি বিতরণ করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপ


Ajker Bogura ; প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৪১ পিএম
ছবি : সংগৃহীত

শিবগঞ্জে বিশেষ চাহিদা সম্পন্ন ১০ জনের মাঝে ভ্যানগাড়ি বিতরণ করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি.

বগুড়ার শিবগঞ্জে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের কর্মসংস্থান ও জীবিকা নির্বাহের সহায়তা হিসেবে ১০ জনের মাঝে ভ্যানগাড়ি বিতরণ করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এ ভ্যানগাড়ি বিতরণ করেন।.

শুক্রবার বিকেল ৫টায় শিবগঞ্জ উপজেলা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ভ্যানগাড়ির চাবি তুলে দেন। এ সময় তিনি বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের স্বাবলম্বী করে তুলতে সরকার বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করছে। ভ্যানগাড়ি পেয়ে তারা যেন নিজেরা কাজ করে জীবিকা নির্বাহ করতে পারে এবং পরিবারের পাশে দাঁড়াতে পারে, সেই লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।.

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।.

ভ্যানগাড়ি পেয়ে উপকারভোগীরা প্রতিমন্ত্রী ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এই সহায়তা তাদের জীবনযাত্রা সহজ করতে এবং আয়ের নতুন পথ সৃষ্টি করতে সহায়ক হবে।.

.

Ajker Bogura / সামসিল আরিফিন

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ