• ঢাকা
  • শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ০৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ার খোকন পার্কে ‘মানবতার ইফতার’, তিন শতাধিক মানুষের পাশে নবজাগরণ ফাউন্ডেশন


Ajker Bogura ; প্রকাশিত: শুক্রবার, ০৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৩৩ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

 .

পবিত্র রমজান মাসে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে নবজাগরণ ফাউন্ডেশন বাংলাদেশ (NFBD)। সংগঠনটির উদ্যোগে বগুড়া শহরের খোকন পার্ক-এ অসহায়, শ্রমজীবী, নিম্ন আয়ের মানুষ ও পথচারীদের জন্য “মানবতার ইফতার” কর্মসূচির আয়োজন করা হয়।.

শুক্রবার আয়োজিত এই কর্মসূচিতে প্রায় তিন শতাধিক মানুষের মাঝে সম্মান, ভালোবাসা ও যত্নের সাথে ইফতার পরিবেশন করা হয়। সংগঠনের স্বেচ্ছাসেবীরা উপস্থিত থেকে আগতদের হাতে ইফতার তুলে দেন এবং তাদের সাথে বসে ইফতার করেন।.

সংগঠন সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের নিয়ে গড়ে ওঠা অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে নবজাগরণ ফাউন্ডেশন বাংলাদেশ ইতোমধ্যে দেশজুড়ে ব্যাপক সুনাম অর্জন করেছে। মাত্র ৫ টাকা ফান্ডিংয়ের মাধ্যমে নিজেদের অর্থায়নে ইভেন্ট পরিচালনা এবং বাহির থেকে কোনো ডোনেশন বা সহযোগিতা গ্রহণ না করার ব্যতিক্রমী নীতির কারণে সংগঠনটি আলাদা পরিচিতি পেয়েছে।.

২০২১ সালের ৯ মার্চ প্রতিষ্ঠাতা সাদাব মাহাদী-এর হাত ধরে সংগঠনটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকেই অসহায়, দিনমজুর ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য দেশের ৬টি মৌলিক চাহিদা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সংগঠনটি।.

বর্তমানে বগুড়াকে কেন্দ্র করে ঢাকা, রাজশাহী, রংপুর, চাঁদপুর ও সিরাজগঞ্জসহ মোট ১০টি জেলায় সংগঠনটির কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব জেলায় নিয়মিতভাবে বিভিন্ন মানবিক কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াচ্ছেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা।.

পবিত্র রমজান উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় নবজাগরণ ফাউন্ডেশন বাংলাদেশের দৈনিক রমজান কার্যক্রম চলমান রয়েছে। সংগঠনটির পাঁচ বছরের এই পথচলায় পাশে থাকার জন্য সকল স্বেচ্ছাসেবী, শুভানুধ্যায়ী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।. .

Ajker Bogura / সামসিল আরিফিন

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ