বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে ইয়ার্ড কলোনিতে একটি ছাতিমগাছের ডাল থেকে এমডি বাঁধন (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়; বাঁধনকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়েছে।.
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে ইয়ার্ড কলোনি এলাকায় স্থানীয়রা একটি ছাতিমগাছের ডালে বাঁধনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে আদমদীঘি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।.
নিহত বাঁধন সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনি মহল্লার মাসুদ রানার ছেলে।.
বাঁধনের মা সীমা বানু অভিযোগ করে বলেন, ‘এটি আত্মহত্যা নয়। আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়েছে।’.
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।.
তিনি বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং পুলিশের তদন্ত শেষে বাঁধনের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: