বগুড়ার দত্তবাড়ি এলাকায় অবস্থিত শতাব্দী পেট্রোল পাম্পের বিরুদ্ধে পরিমাণের তুলনায় কম তেল দেওয়ার অভিযোগ উঠেছে। এক ভুক্তভোগী তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি ভিডিও আপলোড করে এ অভিযোগ তুলে ধরেন।
ভিডিওতে তিনি দাবি করেন, পাম্প থেকে তেল নেওয়ার পর পরিমাণ নিয়ে তার সন্দেহ হয় এবং প্রত্যাশিত পরিমাণ তেল না পাওয়ায় তিনি অসন্তুষ্ট হন। তবে ভিডিওতে তিনি নির্দিষ্ট কোনো সময় উল্লেখ করেননি। বিষয়টি তুলে ধরতে তিনি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।
ভিডিওটি প্রকাশের পর স্থানীয়দের মধ্যে আলোচনা সৃষ্টি হয়। বগুড়ার বেশ কয়েকজন বাইকারও একই পেট্রোল পাম্পের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করেছেন। তাদের দাবি, এখানে দীর্ঘদিন ধরে কম পরিমাণে তেল সরবরাহ করা হচ্ছে এবং ভেজাল তেল বিক্রির অভিযোগও রয়েছে।.
এ বিষয়ে স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন। অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ফিলিং স্টেশনের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: