• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ২৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সাজু গ্রেফতার


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:৫৮ পিএম
ছবি : সংগৃহীত

সিপিএসসি বগুড়া, র‍্যাব-১২ এর অভিযানে মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ সাজেদুল হক সাজু (৩৮) গ্রেফতার। সিপিএসসি বগুড়া, র‍্যাব-১২ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জিআর নং-১৫৯/২০১৮ (শিবঃ), প্রসেস নং ২১৬/২৫ তারিখ-০১/০৯/২০২৫ ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) টেবিলের ১(ক) এর মাদক মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ সাজেদুল হক সাজু (৩৮) গ্রেফতার এড়াতে বগুড়া শহরের খান্দার এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিক্তিতে র‍্যাব-১২, অধিনায়ক মহোদয়ের দিকনির্দেশনায় আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) র‍্যাব-১২, সিপিএসসি বগুড়া এর একটি চৌকষ অভিযানিক দল বগুড়া শহরের খান্দার এলাকায় অভিযান পরিচালনা করে, উক্ত মামলার ওয়ারেন্টভুক্ত ২ বছরের সশ্রম কারাদন্ড ও ২,০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত পলাতক আসামী মোঃ সাজেদুল হক সাজু (৩৮), পিতা মোঃ শাহজাহান হক, গ্রাম-ঠনঠনিয়া নতুনপাড়া, থানা-সদর, জেলা-বগুড়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ