বগুড়া শহরের ছিনতাই, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুরো শহরকে সিসি ক্যামেরার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।.
গত ৬ সেপ্টেম্বর বগুড়ার হোটেল মম ইন-এ বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বগুড়া জেলা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা জানান।.
এম আর ইসলাম স্বাধীন বলেন, “বগুড়ার পুরো শহরটাকেই আমরা সিসি ক্যামেরার আওতায় আনব।” শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনবহুল এলাকাগুলো নজরদারির আওতায় এলে অপরাধ সংঘটনের পর জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনা সহজ হবে।.
নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধ প্রতিরোধে সিসি ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। উদ্যোগটি বাস্তবায়ন হলে বগুড়া শহরের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: