• ঢাকা
  • মঙ্গলবার, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

হাঁস চুরির অপমানে নাকে খত দেওয়ার পর যুবক আত্মহত্যা


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ০৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:২৩ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত


ফরিদগঞ্জে হাঁস চুরির ঘটনাকে কেন্দ্র করে একটি তুলকালামকাণ্ড ঘটেছে। চুরির অভিযোগে নাকে খত দেওয়া এবং পাঁচ হাজার টাকা জরিমানা করার পর মাসুম (১৯) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার (৮ মার্চ) গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চরমথুরা গ্রামে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে।.

জানা যায়, মাসুম ও তার সঙ্গী পার্শ্ববর্তী পাটওয়ারীর বাড়ির নয়ন পাটওয়ারীর দুইটি চীনা হাঁস এবং একটি দেশি হাঁস শুক্রবার রাতে চুরি করে। ওই রাতে চুরি করা হাঁস তিনটি নয়ন পাটওয়ারীর চাচাতো বোন রাবেয়ার কাছে এক হাজার ৪০০ টাকায় বিক্রি করা হয়।.

ঘটনা প্রকাশ হওয়ার পর এলাকার যুবকরা মাসুমের ঘরে কয়েক দফা যায়। পরে ইউপি সদস্য মিজানুর রহমান স্থানীয় লোকজন নিয়ে সালিশ বৈঠক করেন। বিচারে মাসুমকে দোষী সাব্যস্ত করে তাকে নাকে খত দিতে বলা হয় এবং পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।.

মাসুম ও তার পরিবারকে বিচারের সময় নানা অপমানের শিকার হতে হয়। বিকালে পরিবারের অগোচরে মাসুম নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।.

মাসুমের মা মৌসুমী বলেন, “আমার ছেলে অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। ঘরও ভাঙচুর করা হয়েছে।” খালাও বলছেন, “আমার বোনের ছেলের মৃত্যুর ঘটনার বিচারের জন্য আমরা ব্যবস্থা চাই।”.

স্থানীয় পুলিশ জানায়, লাশ পোস্টমর্টেমের জন্য চাঁদপুর পাঠানো হয়েছে।. .

Ajker Bogura / সামসিল আরিফিন

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ