র্যাব-১২–এর অভিযানে বগুড়ায় যৌতুকের দাবিতে হত্যা চেষ্টা মামলার ১নং এজাহারভুক্ত পলাতক প্রধান আসামি মোঃ সজিব উদ্দিন (২২) গ্রেফতার হয়েছেন। ২১ ফেব্রুয়ারি দিবাগত রাত আনুমানিক ১২টা ০৫ মিনিটে গাবতলী থানাধীন মাঝপাড়া রামেশ্বরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।.
মামলার তথ্য অনুযায়ী, গাবতলী উপজেলার মাঝপাড়া রামেশ্বরপুর গ্রামের বাসিন্দা সজিব উদ্দিনের সঙ্গে ভিকটিম (১৮)–এর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। পরবর্তীতে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর সংসার চলাকালে সজিব স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন এবং এ নিয়ে তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করতে থাকেন।.
গত ১৯ জানুয়ারি ২০২৬ সকাল সাড়ে ৯টার দিকে ভিকটিম টাকা দিতে অস্বীকৃতি জানালে সজিব ক্ষিপ্ত হয়ে তার গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন। এ সময় বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করতে গেলে তা হাতে লাগে, ফলে ভিকটিমের ডান হাতে মারাত্মক ফোলা ও জখম হয়।.
ঘটনার পর ভিকটিমের মা বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন। মামলা নং-২৩, তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২৬; নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১১(কক)/৩০ ধারায় মামলা রুজু করা হয়।.
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ জানতে পারে, পলাতক আসামি গ্রেফতার এড়াতে নিজ এলাকায় আত্মগোপনে রয়েছে। পরে অধিনায়কের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।.
Ajker Bogura / তাহমিদ জাওয়াদ
আপনার মতামত লিখুন: