বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে গঠিত হয়েছে ১১ সদস্যের অ্যাডহক কমিটি। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) ক্রীড়া পরিচালক আমিনুল এহসান এই তথ্য জানান।
বিসিবির এডহক কমিটির মেয়াদ তিন মাস। এর মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে আমিনুল এহসান জানান, গত নির্বাচন নিয়ে গঠিত এনএসসির তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী বিসিবির বর্তমান পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। বিষয়টি ইতোমধ্যেই ইমেইলের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)কে জানানো হয়েছে। একই সঙ্গে নতুন গঠিত অ্যাডহক কমিটির নাম ও অনিয়মের বিস্তারিত প্রতিবেদনও পাঠানো হয়েছে।
এনএসসির প্রস্তাবিত ১১ সদস্যের অ্যাডহক কমিটি:
সভাপতি: তামিম ইকবাল
সদস্য: রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম, ফাহিম সিনহা.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: