• ঢাকা
  • শুক্রবার, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদ পুনর্নির্মাণ ও প্রেসক্লাব ভবন উদ্বোধন করলেন তারেক রহমান


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৫৯ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়ায় এক গৌরবময় ও ঐতিহাসিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন । উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করেন এবং মসজিদকে একটি আধ্যাত্মিক ও ঐক্যের কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

পরে তিনি বগুড়া প্রেসক্লাবের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। নতুন এই ভবন উদ্বোধনের মাধ্যমে স্থানীয় সাংবাদিকদের জন্য আরও আধুনিক ও সুবিধাসম্পন্ন কর্মপরিবেশ নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করা হয়। বগুড়া প্রেসক্লাবের এই নতুন ভবনকে গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত উৎকর্ষতার একটি নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। উভয় কর্মসূচি ঘিরে বগুড়ায় ছিল উৎসবমুখর পরিবেশ। স্থানীয় জনসাধারণ ও রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠান দুটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ