ফরিদপুরের বোয়ালমারীতে কম্প্রেসারের উচ্চচাপের বাতাস পায়ুপথে প্রবেশ করিয়ে সজীব শরীফ (১৫) নামে এক কিশোর শ্রমিককে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত রিহাদ শেখ ওরফে হাকিমকে গ্রেফতার করেছে র্যাব।.
.
.
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার একটি আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা।.
বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদপুর র্যাব ক্যাম্পে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতার রিহাদ শেখ বোয়ালমারী উপজেলার রামনগর গ্রামের রজব আলীর পালিত ছেলে।.
.
.
নিহত সজীব শরীফ বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের বাড়ৈপাড়া গ্রামের কৃষক শহিদুল শরীফের ছেলে। তিনি আকিজ-বশির জনতা জুট মিলে স্পিনিং বিভাগে হেলপার হিসেবে কর্মরত ছিলেন। একই মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন অভিযুক্ত রিহাদও। তাদের বাড়ি বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামে।.
.
.
র্যাব সূত্র জানায়, গত সোমবার রাত প্রায় ১০টার দিকে জুট মিলের কাজ শেষে সজীব কম্প্রেসারের বাতাস দিয়ে শরীরে লেগে থাকা পাটের আঁশ পরিষ্কার করছিল। এ সময় রিহাদ মজা করার ছলে কম্প্রেসারের নজেল সজীবের পায়ুপথে প্রবেশ করিয়ে দেয়। এতে গুরুতর আহত হয়ে সজীব অজ্ঞান হয়ে পড়েন।.
.
.
পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে তার মৃত্যু হয়।.
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে বোয়ালমারী থানায় রিহাদ শেখকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।.
.
.
র্যাব জানিয়েছে, গ্রেফতার আসামিকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।. .
Ajker Bogura / সামসিল আরিফিন
আপনার মতামত লিখুন: