রোববার (১৯ এপ্রিল) নতুন এই দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংস্থাটি জানিয়েছে, নতুন নির্ধারিত মূল্য আজ রোববার সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে।.
বিইআরসির ঘোষণা অনুযায়ী, এবার প্রতি কেজি এলপিজির দাম বেড়েছে ১৭ টাকা ৬২ পয়সা। এর আগে চলতি মাসের শুরুতেই প্রতি কেজিতে ৩২ টাকা ৩০ পয়সা দাম বাড়ানো হয়েছিল। সেই হিসাবে এক মাসের মধ্যেই দ্বিতীয় দফায় বাড়ল এলপিজির মূল্য।.
নতুন দাম অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৭২৮ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা করা হয়েছে। ফলে প্রতি সিলিন্ডারে গ্রাহককে অতিরিক্ত ২১২ টাকা গুনতে হবে।.
বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্থানীয় বাজারে এই দাম সমন্বয় করা হয়েছে।.
.
তথ্যসূত্র: টিবিএস নিউজ/ বগুড়া লাইভ. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: