• ঢাকা
  • শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ০৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

কুয়েতে মিসাইল বিস্ফোরণে চট্টগ্রামের প্রবাসী যুবকের মৃত্যু


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ০৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:৫০ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

 

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে মিসাইল বিস্ফোরণের ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম জাহেদ হোসেন (৩০)।.

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশ সময় আনুমানিক বিকেল ৩টার দিকে কুয়েতের জারা জালমি এলাকার মরুভূমি অঞ্চলে একটি মিসাইল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন জাহেদ হোসেন। পরে তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।.

নিহত জাহেদ হোসেন সন্দ্বীপ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কামাল উদ্দিনের ছোট ছেলে। তিনি স্ত্রী ও দুই বছর বয়সী এক প্রতিবন্ধী সন্তানের জনক।.

স্বজনদের ভাষ্য, প্রায় চার বছর আগে জীবিকার তাগিদে ক্যামেল রাইডিং (উট চড়ানো) কাজের ভিসায় কুয়েতে যান জাহেদ। সেখানে কাজ করার সময়ই তিনি এই দুর্ঘটনার মুখে পড়েন।.

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কুয়েত থেকে এক আত্মীয় ফোন করে তার মৃত্যুর খবর পরিবারকে জানান। খবরটি এলাকায় পৌঁছালে স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।.

পরে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তিনি প্রবাসী জাহেদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন বলে স্বজনরা জানিয়েছেন।. .

Ajker Bogura / সামসিল আরিফিন

প্রবাস জীবন বিভাগের জনপ্রিয় সংবাদ