• ঢাকা
  • শনিবার, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

১৬ বছরের সাইবার বুলিং নিয়ে মুখ খুললেন প্রভা, বললেন ‘ভিকটিমকে নয় অপরাধীকে প্রশ্ন করুন’


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:১৩ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রায় ১৬ বছর ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল ও সাইবার বুলিংয়ের শিকার হওয়ার কথা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।
সম্প্রতি এক ফেসবুক লাইভে এসে দীর্ঘদিনের জমে থাকা কষ্ট ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। প্রভা বলেন, এতদিন নীরব থাকলেও দায়িত্ববোধের জায়গা থেকে এখন নিজের সত্যিগুলো প্রকাশ করার প্রয়োজন মনে করেছেন।
অনলাইন ট্রলকারীদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলে প্রভা বলেন, যারা অন্যকে অপমান করেন বা বুলিং করেন, অনেক সময় তারা নিজেদের নিয়েই অনিরাপত্তায় ভোগেন। তার দাবি, সেলিব্রিটি বা শিল্পীদের লক্ষ্য করে নিয়মিত কটূক্তি করা হলেও প্রকৃত অপরাধীদের নিয়ে একইভাবে কথা বলা হয় না।
নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বলেন, দীর্ঘদিন ধরে তাকে বুলিং করা হচ্ছে এবং অনেকেই এতে আনন্দ পান। তার মতে, ভুক্তভোগীকে দোষারোপ না করে অপরাধীর পরিচয় ও অপরাধ নিয়ে কথা বলা জরুরি।
প্রভা আরও বলেন, কারও ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট করা বা সম্মতি ছাড়া ব্যক্তিগত বিষয় প্রকাশ করাও গুরুতর অপরাধ। কিন্তু সমাজে অনেক সময় অপরাধীর বদলে ভুক্তভোগীকেই মানসিকভাবে আক্রমণের মুখে পড়তে হয়।
ভিডিও বার্তায় তিনি ভিকটিম ব্লেমিং সংস্কৃতির সমালোচনা করে বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঠিক প্যারেন্টিং, সচেতনতা এবং অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করা .

.

Ajker Bogura / ডি আর/ এসএ

বিনোদন বিভাগের জনপ্রিয় সংবাদ