• ঢাকা
  • সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

পরিত্যক্ত ঘোষণার ৮ বছর পরও ঝুঁকিতে বগুড়ার সপ্তপদী মার্কেট, চলছে রমরমা ব্যবসা


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:৫৬ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত (কোলাজ)

বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় অবস্থিত বহুতল সপ্তপদী মার্কেট ভবনটি প্রায় আট বছর আগে ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ঘোষণা করা হলেও এখনো সেখানে চলছে রমরমা ব্যবসা। প্রতিদিন শত শত ব্যবসায়ী, কর্মচারী ও ক্রেতার উপস্থিতিতে ভবনটি পরিণত হয়েছে এক নীরব মৃত্যুফাঁদে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ভবনের বিভিন্ন স্থানে ফাটল, দেয়ালের প্লাস্টার খসে পড়া, দুর্বল বৈদ্যুতিক সংযোগ ও অপরিকল্পিত দোকান স্থাপনের কারণে ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে আধুনিক ও নিরাপদ মার্কেট নির্মাণের পরিকল্পনার কথা জানালেও বছরের পর বছর কেটে গেলেও সেই উদ্যোগ আলোর মুখ দেখেনি। বর্তমানে ভবনের নিচতলা থেকে শুরু করে বিভিন্ন ফ্লোরে পোশাক, কসমেটিকস, ইলেকট্রনিক্সসহ নানা ধরনের দোকান চালু রয়েছে। প্রতিদিন বিপুল মানুষের সমাগম হওয়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন সচেতন মহল। বিশেষ করে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা দুর্বল হওয়ায় ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, বহুবার সংস্কার ও পুনর্নির্মাণের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অনেকেই বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়েই ব্যবসা পরিচালনা করছেন।নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন,.

“ভবনটি যে ঝুঁকিপূর্ণ সেটা সবাই জানে। কিন্তু ব্যবসা বন্ধ করলে পরিবার চলবে না। তাই ভয় নিয়েই প্রতিদিন দোকান খুলতে হয়।”.

এদিকে সচেতন নাগরিকরা বলছেন, বগুড়ার সবচেয়ে ব্যস্ততম বাণিজ্যিক এলাকায় অবস্থিত এমন একটি ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত অপসারণ কিংবা আধুনিকায়ন না করা হলে ভবিষ্যতে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।.

 .

স্টাফ রিপোর্টার  : সামসিল আরিফিন.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ