• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ০৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় মাদকাসক্ত ছেলের লাঠি আঘাতে পিতার হত্যার ঘটনায় ছেলেসহ গ্রেফতার


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:৪৯ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়ায় মাদকাসক্ত ছেলের লাঠি আঘাতে পিতার হত্যার ঘটনায় ছেলেসহ গ্রেফতার.

বগুড়ার গাবতলী উপজেলার কলাকোপা উত্তরপাড়া এলাকায় পারিবারিক বিরোধের জেরে মাদকাসক্ত ছেলে শিপন আহমেদ (২০–২২) তার পিতা নজরুল ইসলাম (৪৫)কে লাঠি আঘাতে হত্যা করেছে। ঘটনার পর মাত্র ৭ ঘণ্টার মধ্যে পুলিশ শিপনকে গ্রেফতার করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ছোটখাট পারিবারিক বিবাদের সূত্র ধরে শিপন তার পিতাকে আঘাত করে। আহত অবস্থায় নজরুল ইসলামকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি। নিহতের লাশ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা আছে।
গ্রেফতারকৃত শিপন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় তদন্ত কর্মকর্তা জানান, হত্যাকাণ্ডের পেছনে পারিবারিক দ্বন্দ্ব ও আসামির মাদকাসক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। স্থানীয় পুলিশ আরও জানায়, শিপনের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার দায়িত্ব স্বীকার করেছে।
স্থানীয়রা জানান, ঘটনাটি পুরো এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে। পুলিশ পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীকে আইনের আওতায় আনতে তৎপর রয়েছে।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ