• ঢাকা
  • মঙ্গলবার, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ; ১০ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ: ইসি


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ০৯ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৩৮ এএম
ছবি: সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনকে কেন্দ্র করে ভোটকেন্দ্রে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে মোবাইলফোন বহনে নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)।.

রোববার (৮ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম এ সংক্রান্ত নির্দেশনা জারি করে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের তা বাস্তবায়নের নির্দেশ দেন।.

নির্দেশনায় উল্লেখ করা হয়, ভোটগ্রহণের দিন ভোটকেন্দ্রের চারশ গজ ব্যাসার্ধের মধ্যে সাধারণ ভোটার ও আগতদের মোবাইলফোন নিয়ে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। তবে নির্বাচন পরিচালনার সঙ্গে সরাসরি যুক্ত কর্মকর্তাদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।.

নিষেধাজ্ঞার বাইরে থাকবেন ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, সংশ্লিষ্ট পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী অঙ্গীভূত আনসার, সাধারণ আনসার ও ভিডিপির নির্ধারিত দুজন সদস্য।.

ইসি জানিয়েছে, সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে।.

.

Ajker Bogura / Samsil Arifin

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ