• ঢাকা
  • রবিবার, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ২১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম আটক


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৪২ পিএম
ছবি : প্রতীকী
ছবি : প্রতীকী

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে স্থানীয় মসজিদের এক ইমাম ও খতিবকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। .

ভুক্তভোগী শিশুর মায়ের অভিযোগ, তার মেয়ে প্রতিদিন ওই ইমামের কাছে মসজিদের ভেতরে প্রাইভেট পড়তে যেত। শনিবার বেলা সাড়ে তিনটার দিকে মেয়ের খোঁজ নিতে গিয়ে তিনি মসজিদের ভেতরে প্রবেশ করেন। এ সময় তিনি অভিযুক্ত ইমাম এবং তার শিশু কন্যাকে ‘অস্বাভাবিক’ অবস্থায় দেখতে পান বলে দাবি করেন। .

শিশুর মায়ের ভাষ্যমতে, শিশুটি তাকে জানায় যে ইমাম প্রতিদিনই তার সাথে এমন আচরণ করতেন।.

পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান জানান, এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অভিযক্ত ইমামকে আটক করে থানায় আনা হয়েছে। অভিযোগ দিলে দ্রুত মামলা দায়ের করা হবে।  . .

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ