জানা গেছে, রাজশাহী ও রংপুর বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের প্রশাসনিক কার্যক্রমে দীর্ঘদিন ধরে ঢাকায় যাতায়াত করতে হয়। এতে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি নানা ভোগান্তিরও শিকার হতে হয়। এসব সমস্যা কমিয়ে আনার লক্ষ্যে মহাস্থানগড়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।.
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রস্তাবিত কেন্দ্রটি চালু হলে সনদপত্র, নিবন্ধন, পরীক্ষাসংক্রান্ত কার্যক্রমসহ বিভিন্ন প্রশাসনিক সেবা স্থানীয় পর্যায়ে সহজলভ্য হবে। পাশাপাশি উত্তরাঞ্চলের উচ্চশিক্ষা ব্যবস্থাপনা আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।.
তবে কেন্দ্রটি এখনো প্রস্তাবনা ও পরিকল্পনা পর্যায়ে রয়েছে। আনুষ্ঠানিক অনুমোদন ও বাস্তবায়ন প্রক্রিয়া সম্পন্ন হলে এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিস্তারিত ঘোষণা দেবে।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: