বগুড়া ডিএসবি (ডিস্ট্রিক্ট স্পেশাল ব্রাঞ্চ) থেকে বদলি হয়ে শাজাহানপুর থানায় নবাগত পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে জনাব মোঃ আকরাম আলী যোগদান করেছেন।
জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে জেলা পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করে দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। তদন্ত কাজে তার অভিজ্ঞতা ও সততার জন্য সহকর্মীদের মধ্যেও রয়েছে ইতিবাচক সুনাম।
শাজাহানপুর থানায় যোগদানের পর তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং মামলার তদন্ত কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করেছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, তার নেতৃত্বে থানার তদন্ত কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।
এদিকে স্থানীয় সচেতন মহলও তার যোগদানকে স্বাগত জানিয়েছে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।.
Ajker Bogura / ডি আর/ এস এ
আপনার মতামত লিখুন: