• ঢাকা
  • সোমবার, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ০৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

শহীদ ওসমান হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ০৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:৪৫ পিএম
শহীদ ওসমান হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ওসমান হাদিকে খুনের ঘটনায় জড়িত প্রধান দুই আসামীকে কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতরা হলেন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হােসন। বনগাঁও সীমান্ত এলাকায় থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে। খবর পশ্চিমবঙ্গের গণমাধ্যম এই সময়-এর। তথ্যমতে, ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুর্বৃত্তরা ইনকিলাব মঞ্চ-এর মুখপাত্র হাদিকে গুলি করে এবং এতে তিনি গুরুতর আহত হন। তদন্তকারীদের মতে, হামলাকারীদের মধ্যে একজনকে ফয়সাল করিম মাসুদ হিসেবে শনাক্ত করা হয়েছে। অন্তর্বর্তী সরকার তাকে গ্রেফতারে সহায়তার জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে।.

 .

ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এর আগে ফয়সাল করিম মাসুদ, তার কোম্পানি অ্যাপল সফট আইটি লিমিটেড এবং তার পরিবারের সদস্যদের সকল ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।’.

এর আগে সিআইসি কর্মকর্তা বলেছিলেন, ঘটনাটি ঘটাতে কোনো অর্থায়ন ছিল কি না তা নির্ধারণের জন্য তদন্ত চলাকালীন সম্ভাব্য কোনো অর্থ স্থানান্তর বা গোপন করা ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাদিকে গুলি করার ঘটনার তদন্ত আইন প্রয়োগকারী সংস্থাগুলো চালিয়ে যাচ্ছে, আর আর্থিক গোয়েন্দা কর্তৃপক্ষ এই মামলার সাথে সম্পর্কিত সম্ভাব্য আর্থিক যোগসূত্র এবং লেনদেন পরীক্ষা করছে।. .

Ajker Bogura / তাহমিদ জাওয়াদ

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ