• ঢাকা
  • বুধবার, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৪৫ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের ঘরম মিরাপাড়া গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করেছেন এক তরুণী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় উভয় পরিবারের মধ্যে সমঝোতা হলে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ঘরম মিরাপাড়া গ্রামের মামুন মিয়ার সঙ্গে একই এলাকার এক তরুণীর প্রায় পাঁচ বছরের প্রেমের সম্পর্ক ছিল। তরুণীর পরিবারের দাবি, বিয়ের আশ্বাসে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে মামুন বিদেশে চলে যান। সম্প্রতি দেশে ফিরে অন্যত্র বিয়ের প্রস্তুতি নিচ্ছেন—এমন খবর পেয়ে ওই তরুণী বিয়ের দাবিতে শনিবার প্রেমিকের বাড়িতে গিয়ে অবস্থান নেন এবং অনশন শুরু করেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। পরে ইউনিয়ন পরিষদের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উভয় পরিবারের সদস্যদের উপস্থিতিতে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়।
দীর্ঘ আলোচনার পর উভয় পক্ষ বিয়েতে সম্মত হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয়ভাবে দ্রুত তাদের বিয়ের আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
তবে এ বিষয়ে মামুন বা তার পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, পারিবারিক ও সামাজিকভাবে বিষয়টির সমাধান হয়েছে এবং উভয় পরিবারের সম্মতিতেই বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ