• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ০২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ার সাতমাথায় ছিনতাই বাড়ছে, স্কুলছাত্রীর মোবাইল ছিনতাই


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:২২ পিএম
ছবি : প্রতীকী
ছবি : প্রতীকী

বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এলাকায় ছিনতাই ও চুরির ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে বলে অভিযোগ উঠেছে। শহরের ব্যস্ততম এই এলাকায়, বিশেষ করে কবি নজরুল ইসলাম সড়ক, সদর থানা সংলগ্ন এলাকা এবং নবাববাড়ী রোডের সদর পুলিশ ফাঁড়ির পাশেই প্রায়ই ঘটছে এমন ঘটনা।.

স্থানীয়দের দাবি, দিনের বেলাতেও এখানে নিরাপত্তাহীনতা স্পষ্ট। আজ বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২টা ৪০ মিনিটে এক স্কুলছাত্রীর ব্যবহৃত মোবাইল ফোন ছিনতাইয়ের শিকার হয়। ঘটনাটি ঘটেছে জনসমাগমপূর্ণ সময়ে, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে।.

এলাকাবাসীর অভিযোগ, সাতমাথা এলাকায় একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র সক্রিয় রয়েছে, যারা সুযোগ বুঝে পথচারীদের লক্ষ্যবস্তু বানাচ্ছে। ঘণ্টায় ঘণ্টায় মোবাইল, টাকা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র খোয়া যাওয়ার ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা তেমন চোখে পড়ছে না।.

সদর থানা ও পুলিশ ফাঁড়ির এত কাছাকাছি এমন ঘটনা ঘটলেও কার্যকর পদক্ষেপের অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, দ্রুত ব্যবস্থা নিয়ে এলাকায় টহল জোরদার ও নিরাপত্তা নিশ্চিত করা হোক, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারে।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ