র্যাবের যৌথ অভিযানে বগুড়ার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি মোছাঃ রুমানা খাতুন (ওরফে কহিনুর) (৩২) কে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে।.
র্যাব-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্প সূত্রে জানা যায়, বগুড়া সদর থানার এফআইআর নং-৬০ (তারিখ: ২০ এপ্রিল ২০২৬), জি আর নং-৩০১/২৬, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(২)/৩০ ধারায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি কহিনুর দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।.
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, তিনি গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) টঙ্গী পূর্ব থানাধীন পাগাড় জিন মার্কেট এলাকার বেঙ্গল ফ্যাক্টরির আশপাশে অবস্থান করছেন। এর পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে র্যাব-১২, সিপিএসসি বগুড়া এবং র্যাব-১, সিপিসি-১ উত্তরা, ঢাকার একটি যৌথ অভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে।.
অভিযানের সময় টঙ্গী পূর্ব থানার পাগাড় জিন মার্কেট এলাকায় বেঙ্গল ফ্যাক্টরির বিপরীতে দ্বীন ইসলাম রেফ্রিজারেশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে পাকা রাস্তা থেকে কহিনুরকে গ্রেফতার করা হয়।.
গ্রেফতারকৃত কহিনুর বগুড়া জেলার গাবতলী উপজেলার বেতয়ারকান্দি গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম রনি ওরফে আরাফাত। গ্রেফতারের সময় তিনি গাজীপুরের মলুরনগর এলাকায় একটি ভাড়া বাসায় অবস্থান করছিলেন।.
গ্রেফতারের পর আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব সূত্রে নিশ্চিত করা হয়েছে।. .
Ajker Bogura / TMN
আপনার মতামত লিখুন: