• ঢাকা
  • সোমবার, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ০৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ: ১৩ দিন মৃত্যুর সঙ্গে লড়ে কৃষক পিতার মৃত্যু


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ০৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৩৫ পিএম
মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ: ১৩ দিন মৃত্যুর সঙ্গে লড়ে কৃষক পিতার মৃত্যু
ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় জাকির হোসেন মিয়াজী (৪৫) নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর টানা ১৩ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর রোববার (৭ মার্চ) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।.

পারিবারিক জীবনে জাকির হোসেন মিয়াজীর স্ত্রী, তিন মেয়ে ও দুই ছেলে রয়েছে। তার মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।.

স্থানীয় সূত্রে জানা যায়, জাকিরের দ্বিতীয় মেয়ে সাকিবা আক্তার (১৫) নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। প্রতিদিন স্কুলে যাওয়া-আসার পথে কয়েকজন যুবক তাকে উত্যক্ত করত। অভিযুক্তদের মধ্যে রয়েছে নিশ্চিন্তপুর গ্রামের নাছির হোসেন মিয়াজির ছেলে ফাইম মিয়াজী, মো. সাফিন (২৩), রিফাত বেপারী ও রিয়াদ শিকদারসহ আরও কয়েকজন।.

এ ঘটনায় জাকির হোসেন মিয়াজী বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করেন। অভিযোগের জেরে ক্ষিপ্ত হয়ে গত ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় নিশ্চিন্তপুর বাজার এলাকায় তার ওপর হামলা চালানো হয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান।.

পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।.

.

Ajker Bogura / তাহমিদ জাওয়াদ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ